সীমান্তিকের কার্যক্রম পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সীমান্তিক কর্তৃক পরিচালিত ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আর্থিক সহায়তায় বাস্তবায়িত পরিবার পরিকল্পনা প্রকল্পের সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বস্তি ও স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন- শহরের অনগ্রসর বস্তিবাসীদের জন্য এই কার্যক্রম প্রশংসনীয়। এই কার্যক্রম অসংখ্য মহিলার জীবন পরিবর্তনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কার্যক্রম পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা বিভাগের সিলেটের বিভাগীয় পরিচালক কুতুব উদ্দিন, উপ-পরিচালক লুৎফুন্নাহার জেসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিলেট সদর উপজেলা আবুল মনসুর আমজাদ, সীমান্তিকের মহাসচিব মোহাম্মদ শামীম আহমেদ, উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবীর, সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এবং সীমান্তিকের পরিবার পরিকল্পনা প্রকল্পের মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার ফাতেহা জান্নাত মৌ উপস্থিত ছিলেন। এছাড়াও সীমান্তিকের পরিবার পরিকল্পনা প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সীমান্তিক কর্তৃপক্ষ মার্কিন রাষ্ট্রদূতকে জানান, বেসরকারী সংস্থা সীমান্তিক এর চীফ পেট্রোন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বিশিষ্ট অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির এর প্রতিষ্ঠিত সীমান্তিক তাঁর দক্ষ ও যোগ্য নেতৃত্বে মানব সম্পদ তৈরী, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা উন্নয়ন সহ সর্বক্ষেত্রে সীমান্তিক কাজ করে যাচ্ছে। কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান সীমান্তিককে পুরস্কার ও সম্মাননা প্রদান করেছে। আগামীতেও সীমান্তিকের মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed