Main Menu

শেরপুর থেকে নিখোঁজ মৌসুমী সিলেটে উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : শেরপুর জেলার হরিনধরা গ্রামের মো. মোতালেব মিয়ার কন্যা মোছাম্মৎ মৌসুমী আক্তার (১০)কে নিখোঁজের একমাস পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সিলেটের মোগলাবাজার এলাকায় রাস্তায় ঘুরাঘুরি করতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন মোগলাবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে মোগলাবাজাবার থানা পুলিশ।

জানা যায়, গত ২ আগস্ট বাড়ি থেকে দোকানে যেতে বের হয়ে হারিয়ে যায় শেরপুর জেলার হরিনধরা গ্রামের মো. মোতালেব মিয়ার কন্যা মোছা. মৌসুমী আক্তার (১০)। অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে মোতালেব মিয়া শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ডায়রী নং-৬১১ তারিখ-১১/০৮/২০১৯।

মৌসুমীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে সে একেক সময় একেক কথা বললেও পরে তার উল্লেখিত ঠিকানা বলে।

এই প্রেক্ষিতে শেরপুর থানায় যোগাযোগ করা হলে তারা জানান, এই রকম মিসিং কেস জিডি আছে। সে সূত্রে মৌসুমীর বাবা মোগলাবাজার থানায় আসেন ও মৌসুমী তার বাবার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করলে তাকে তার বাবার কাছে দেন মোগলাবাজার থানা।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed