৪ ঘন্টা পর সিলেট পথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এ পথে রেল যোগাযোগ বন্ধ থাকে।
বেলা সাড়ে ৩টায় লাইনচ্যুত বগী উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি উদ্ধার করে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জ মল্লিকপুর এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়। এতে ট্রেনের পিছনের ১টি তেলের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
ফেঞ্চুগঞ্জ মাইজগাও রেল স্টেশন ক্লার্ক জহর লাল দাস জানান প্রায় ৪ ঘন্টা পর বেলা সাড়ে ৩টায় লাইনচ্যুত বগী উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed