এরশাদের আসনে উপ-নির্বাচন ৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ (সদর) আসনে আগামী ৫ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ওই আসনে ভোটগ্রহণ করা হবে।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনেরর মিডিয়া সেন্টারে রোববার (১ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, শূন্য আসনটিতে ০৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
সাবেক সামরিক শাসক এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ১৬ জুলাই সংসদ সচিবালয় আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed