Main Menu

বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. ইমরান হোসেন জনি (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) রাতে বান্দরবান বাজার-বালাঘাটা সড়কে নির্মাণাধীন শিশু পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন জনি বান্দরবান পুলিশ লাইনের আরআই অফিসে কর্মরত ছিলেন। তিনি ফেনী জেলার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে মো. ইমরান হোসেন জনি জেলা সদরের বালাঘাটা পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে করে বান্দরবানে ফিরছিলেন। এ সময় বান্দরবান বাজার-বালাঘাটা সড়কে নির্মাণাধীন শিশু পার্কের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পূবালী সার্ভিসের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক ভুঁইয়া সড়ক দুর্ঘটনায় কনস্টেবল মো. ইমরান হোসেন জনি নিহতের তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও তার চালক মো. সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed