ঈদের ছুটি শেষে শাবি খুলছে রোববার
শাবি প্রতিনিধি : ঈদুল আযহা ও জাতীয় শোক দিবসের ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) রোববার খুলছে।
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি গত বৃহস্পতিবার শেষ হলেও পরের দু’দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মূলত রোববার থেকেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও দাফতরিক কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট রুটে যাতায়াত করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।
এদিকে ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। এতে ক্যাম্পাস আবারও শিক্ষার্থীদের সমাগমে মুখর হয়ে উঠেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed