ট্রাক খাদে পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-আরিচা মহসড়কের মানিকগঞ্জের জোকা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৭ ব্যবসায়ী আহত হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার উজান গ্রামের উজ্জ্বল আলী (৪০) ও মনোয়ার হোসেন মানু (২৫)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, ভোরে গাবতলী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের জোকা এলাকায় খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত ও ৭ জন আহত হয়েছেন।
আহতদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed