Main Menu

‘সিলেট কমিউনিটি ইন কোরিয়া’র আত্মপ্রকাশ

প্রবাস ডেস্ক: বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে কোরিয়ায় বসবাসকারী সিলেটীরা ‘সিলেট কমিউনিটি ইন কোরিয়া’ নামে একটি সংগঠন গঠন করেছে। এ উপলক্ষ্যে কমিউনিটির নেতাকর্মীরা গ্রীষ্মকালীন মিলন মেলার আয়োজন করে।

গত ৪ আগষ্ট ইয়াংজু থানার খাপ্পাই থেকে যাত্রা শুরু করে নানা বৈচিত্রময় দর্শনীয় স্থান কোরিয়ার খাংউনদো পর্যন্ত শেষ হয়। পিকনিকের মুখ্য উদ্দেশ্য ছিল প্রবাসে বাঙালিদের এত কষ্টের মধ্যে থেকে একটু আনন্দ দেয়া-উপভোগ করা এবং সকল বাঙ্গালীদের একত্রিত করা। সে দেশে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা।

লাল সবুজের দেশ বাংলাদেশের পতাকা তারা বিভিন্ন দর্শনীয় স্থানে প্রদর্শন করেন। এ সময় তারা কুইজ ও সঙ্গীত প্রতিযোগিতা, ফুটবল খেলা এবং সমুদ্র স্নান আনন্দ উল্লাাসসহ আরো অনেক ধরনের খেলার আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অশোক দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ফরহাদ আহমদ হৃদয়।

তাদের সর্বাত্মক সহযোগিতা করেন কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য গিরিজা প্রসাদ ভট্টাচার্য ও জাহাঙ্গীর আলম।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ভ্রমণপিপাসুরা।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট কমিউনিটি ইন কোরিয়া সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্ঠা নিজাম উদ্দিন, রতন দে ও মীর সজল। আনন্দভোজনের সংগীত পরিবেশনায় বিজয়ী হন কমিটির আন্তর্জাতিক সম্পাদক রুহুল আমিন ও কনিকা আক্তার মিতু এবং ইসলামি সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেন সাদ উদ্দিন।

এ সময় তারা বলেন, আমরা প্রবাসীরা এ গ্রীষ্মকালীন ভ্রমনের মাধ্যমে আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রবাসী ভাইদের একত্রিত করে একটু আনন্দ উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে। আমরা কোরিয়ার প্রবাসীরা দেশের জন্য দেশের মানুষের জন্য নানা সেবামূলক কাজ করতে চাই। এব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়েছি। এছাড়া ভ্রমনে দেশ বিদেশের নানা শ্রেণি ও পেশার মানুষও অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান শেষে সিলেট কমিউনিটি ইন কোরিয়া ২০১৯-২০২০ এর একটি কমিটি ঘোষণা করা হয়। মীর সজলকে সভাপতি ও রতন দে কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন সিলেট কমিউনিটি ইন কোরিয়ার উপদেষ্টা গিরিজা প্রসাদ ভট্টাচার্য।

Share





Related News

Comments are Closed