Main Menu

সিলেটে কাশ্মির সংহতি পরিষদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: কাশ্মিরের নিরপরাধ মুসলমানদের উপর ভারত সরকারের অমাবিকতা ও নৃশংসতা দিন দিন বেড়ে চলেছে। কাশ্মিরের নাগরিকদের ন্যায্য অধিকার হরণ করে দেশব্যাপী ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাশ্মিরীদের উপর নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে। মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে যেখানে স্বাধীনতা দেয়ার কথা। এর পরিবর্তে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিদ্যমান স্বায়ত্তশাসন টুকুও কেড়ে নেয়ার সিদ্ধান্ত অমানবিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। মুসলিম সংখ্যাগরিষ্ট হওয়ায় কাশ্মির নিয়ে ভারত যে জঘন্য খেলা শুরু করেছে তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এর বিরুদ্ধে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমকে গর্জে উঠতে হবে।

শুক্রবার (৯ আগস্ট) বাদ জুম’আ কাশ্মিরে ভারত সরকারের চলমান আগ্রাসনের প্রতিবাদে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে কাশ্মির সংহতি পরিষদ সিলেট। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক জনতার উপস্থিতিতে মিছিলটি বন্দরবাজার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

বিশিষ্ট আলেমে দ্বীন পরিষদের আহবায়ক প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে, হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন ও মাওলানা মাহমুদুর রহমান দিলোয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ড. মাওলানা এএইচএম সুলাইমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মকছুছুল করিম চৌধুরী, মাওলানা আব্দুল বাসিত, ইফতেখার আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আব্দুল গফুর, এখলাছুর রহমান, সুলতান আহমদ, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল হালিম প্রমূখ।

Share





Related News

Comments are Closed