ভোলাগঞ্জ সীমান্তহাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার
আবুল হোসেন, কোম্পানীগঞ্জ থেকে: ভারতের সহকারী হাই-কমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তহাট পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে দু’দেশের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বর্ডার হাটের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিদলের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে এম উমদা, শ্রী এ ম সাইলেম, শ্রী এস মাজুয়া, শ্রী ভারত রায়, সান্তি এ দলচার, শ্রী এ শাওয়ান, শ্রী এফ কামদভ, শ্রী ডব্লিউ তারিক, শ্রী এস কে গেরিরি, শ্রী এম খান, এল বি রাম, ডি ডি নংমেলিক প্রমুখ। বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ, নির্বাহী ম্যজিস্ট্রেট সুরাইয়া ফেরদৌস, অফিসার ইন চার্জ তাজুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, ইউপি সদস্য দুলা মিয়া, সুবেদার আবুল হাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, চুনাপাথর ব্যবসায়ী নোমান আহমদ, সিরাজ মিয়া, আব্দুল বশির, উত্তরপূর্ব প্রতিনিধি কবির আহমেদ প্রমুখ।
মতবিনিময়কালে ভারতের সহকারী হাইকমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি দুদেশের প্রতিনিধিদলকে আগামী ডিসেম্বরের মধ্যে ভোলাগঞ্জ সীমান্তহাটটি চালুর নির্দেশ প্রদান করেন। তিনি তাদের উদ্দেশে আরও বলেন, কাজের গুনগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে হাটের অবকাঠামোগত নির্মানকাজ সম্পন্নের জন্য নির্দেশ দেন। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত হাট দু’দেশের মধ্যে একটি সীমান্ত বাণিজ্য বাজার। স্থানীয় বাজারের মাধ্যমে স্থানীয় উৎপাদনের বিপণন, প্রচলন, পদ্ধতি প্রতিষ্ঠা করা এ দু’দেশের সীমান্তবর্তী দূরবর্তী অঞ্চলে বসবাসরত লোকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশের সীমান্ত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত হাট চালু করা হচ্ছে।
বাংলাদেশ বর্ডার বরাবর প্রত্যেকটি অঞ্চলে এই হাট বা বাজার হতে যাচ্ছে। এটা সার্কের নির্দেশনা অনুযায়ী হতে যাচ্ছে। শুধু হাট বা বাজার নয়, স্বাস্থ্য এবং শিক্ষালয় তৈরি হবে। যেখানে উভয় দেশের মানুষ কেনাকাটাসহ স্বাস্থ্য এবং শিক্ষাসেবা নিতে পারবে। এটা একটা স্থায়ী পরিকল্পনার সূচনা মাত্র।
সীমান্ত হাট ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার অপূর্ব সুযোগ। প্রতি সপ্তাহে দু’দেশের লোকজন উভয় দেশের পণ্য কেনার সুযোগ পাবেন। বিজিবি বা বিএসএফকে পাস বা পরিচয়পত্র দেখিয়ে বাজারে প্রবেশ করতে হবে। সীমান্ত হাট ভারত-বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
উল্লেখ্য, সীমান্ত হাটে দু’দেশের জন্য ২৫টি শেড নির্মান করা হবে। এতে বাংলাদেশ পাবে ১২টি আর ভারত পাবে ১৩টি শেড। হাটে দু’দেশের জন্য কমন ফ্যাসিলিটি কক্ষ ও বিশ্রাম কক্ষও নির্মান করা হবে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed