ফেঞ্চুগঞ্জে দু’টি দোকানে দুর্ধর্ষ চুরি
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুরে দু’টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) দিবাগত গভীর রাতে এ দুটি চুরির ঘটনা ঘটে।
চোরচক্র পশ্চিম মল্লিকপুরে ওলি মিয়ার দোকানের তালা ভেঙ্গে কিছু মালামালসহ নগদ প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যায়। একই কায়দায় একই রাতে মল্লিকপুর ইসলাম বাজারে রতন মিয়ার দোকানের দুটি তালা ভেঙ্গে চোর চক্র বিভিন্ন রকমের সিগারেট ও নগদ অর্থসহ প্রায় ৫/৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার বদরুজ্জামান জানান, চুরির ঘটনায় কোন লিখিত অভিযোগ পাননি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed