দক্ষিণ সুরমা থেকে ১২ জুয়াড়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ১২ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯)। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় ক্বিন ব্রীজ এলাকার চাঁদনীঘাট মাছ বাজারের পিছনের একটি গ্যারেজের ভেতর থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইসমাঈল হোসেন (৩৫), কাওছার মিয়া (৪২), সাইফুল ইসলাম (২৬), জাহাঙ্গীর মিয়া (৩০), মোঃ কাওছার আহম্মদ (১৯), বাবুল মিয়া (২৬), আরজু মিয়া (২৫), জিতেন্দ্র পাল (৪৮), সালেহ আহম্মদ (৩৮), আলিকুল ইসলাম (২১), শাহেদ মিয়া (২৮), আরশাদ মুক্তার (১৮)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed