স্বর্ণের দাম বেড়েছে ভরিপ্রতি ১১৬৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ১২ দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে ১১৬৬ টাকা।
মঙ্গলবার (৬ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।
সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। সোমবার পর্যন্ত এমানের স্বর্ণের দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫২ হাজার ১৯৬ টাকায়। বর্তমানে বাজারে প্রতি ভরির দাম রয়েছে ৫১ হাজার ৩০ টাকা।
মঙ্গলবার থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৪৭ হাজার ১৮১ টাকা। বর্তমানে দাম রয়েছে ৪৬ হাজার ১৪ টাকা।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯৩ টাকা। বর্তমানে এমানের স্বর্ণের দাম রয়েছে ২৬ হাজার ৮শ ২৭ টাকা।
স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকলেও দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। অলংকার তৈরির এই ধাতু বিক্রি হচ্ছে ৯৩৩ টাকা ভরিতে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed