ডেঙ্গুতে একদিনেই ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সোমবার (৫ আগস্ট) এক দিনেই রাজধানী ঢাকাসহ সারা দেশে ৫ জনের মৃত্যু হয়েছে।
সরকারি-বেসরকারি হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ও পরিবারের স্বজনদের তথ্যের ভিত্তিতে কিছু গণমাধ্যম ও প্রতিষ্ঠান ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা ৮৯ জন দাবি করেছে। তবে সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১৮ জনের।
সোমবার ৬ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অথৈই সাহা (১৩) ও নকুল কুমার দাস (৪৫), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬ মাসের এক অন্তঃসত্ত্বা নারী, মাদারীপুরের রিপন হাওলাদার (৩২) ও খুলনার খাদিজা বেগম (৪০) রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, রবিবার (৪ আগস্ট) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা ছিল এক হাজার ৮৭৪ জন। গত শনিবার (৩ আগস্ট) ছিল এক হাজার ৬৮১ জন, ২ আগস্ট ছিল ১ হাজার ৬৮৭ জন। আর ১ আগস্ট ছিল এক হাজার ৭২১ জন।
কন্ট্রোল রুমের হিসাব বলছে, গত ৩১ জুলাই ছিল এক হাজার ৫৭৮ জন, ৩০ জুলাই ছিল এক হাজার ৫৭৩ জন। ২৯ জুলাই ছিল ১ হাজার ৩৭৫ জন। ২৮ জুলাই ছিল এক হাজার ২১৪ জন। গত এক সপ্তাহে কেবল ২ আগস্ট বাদ দিয়ে প্রতিদিনই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এছাড়া, জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৫ হাজার ৬৪৮, জুনে ১ হাজার ৮৬৩, মে মাসে ১৯৩, এপ্রিলে ৫৮, মার্চে ১৭, ফেব্রুয়ারিতে ১৯ এবং জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩৭।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed