Main Menu

মাহবুব আলী খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক: নৌবাহিনীর সাবেক প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৫তম শাহাদাতবার্ষিকী ৬ আগস্ট মঙ্গলবার। ১৯৮৪ সালের এই দিনটিতে তিনি জীবনের শেষ মুহূর্তটুকু নিপীড়িত স্বদেশবাসীর সেবায় উৎসর্গ করেছিলেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বাদ যোহর দক্ষিণ সুরমার সিলাম বিরাহিমপুর জামে মসজিদে মিলাদ মাহফিল, দুপুর ২টায় বিরাহিমপুরস্থ মরহুমের বাসভবন প্রাঙ্গণে মরহুমের পরিবার পরিবারবর্গ ও এম এ খান স্মৃতি সংসদ যুক্তরাজ্যের উদ্যোগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার সার্বিক সহযোগিতায় ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে, বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে খতমে কোরআন ও বাদ আছর দোয়া, মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ মাহফিল, সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআনে খতম ও বিশেষ মোনাজাত করা হবে।

উক্ত কর্মসূচীসমূহ সফল করার জন্য পৃথকভাবে আহবান জানিয়েছেন উক্ত কর্মসূচীর সমন্বয়কারী সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী এবং পরিবারের পক্ষ থেকে খান বাহাদুর ডা. আসাদ্দর আলী খান ওয়াকফ এস্টেট এর মোতাওয়াল­ী বাবর আলী খান।

Share





Related News

Comments are Closed