হজে গিয়ে ৩৩ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে রোববারে (৪ জুলাই) আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ দুজন নিয়ে চলতি বছর মোট ৩৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ২৮ জন পুরুষ আর ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৬ জন, মদিনায় ৬ ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে।
রোববার মৃত্যু হওয়া একজন হলেন কুমিল্লা জেলার চান্দিনা থানার লোনা গ্রামের আবদুল কাদের (৬৭)। তার পাসপোর্ট নম্বর বিডব্লিউ-০৪৮৬৫৩৪। তিনি বেসরকারি এজেন্সি এমএস সামাদ ওভারসিজ সার্ভিসের মাধ্যমে গত ১৩ জুলাই সৌদি এয়ারলাইন্সের (এসবি-৩৮০১) ফ্লাইটে সৌদি আরব যান। মক্কায় অবস্থানরত অবস্থায় ৪ আগস্ট তিনি মারা যান।
অপর হজযাত্রী হলেন নরসিংদীর রায়পুরার পাটলি গ্রামের সাজুল ইসলাম (৬৮)। তার পাসপোর্ট নম্বর বিএক্স-০৮২৯৬৩৫। তিনি বেসরকারি গ্রিনবাংলা এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে গত ১২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩২২১) ফ্লাইটযোগে সৌদি আরব যান।
মৃতদের বিস্তারিত পরিচয় জানতে এখানে ক্লিক করুন।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed