বালাগঞ্জে নৌকাডুবিতে কিশোরের মৃত্যু
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার ধুপড়িয়া হাওরে নৌকাডুবিতে নিখোঁজ কিশোর রহিম আলীর (১২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নৌকাডুবির কাছাকাছি এলাকায় তার লাশ ভেসে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। রাতে জানাযা শেষে নিহতের দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার বেলা ২টার দিকে নৌকাডুবির ঘটনায় রহিম আলী নিখোঁজ হয়। ঘটনার সময় রহিম আলী তার পিতা উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গয়াসপুর লামাপাড়া গ্রামের আনছার আলীর সাথে মাটি বোঝাই নৌকাযোগে স্থানীয় কলুমপুর থেকে গ্রামে ফিরছিল। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য নিহত রহিম আলীর পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed