চবির ভর্তি পরীক্ষা শুরু ২৬ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৬ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।
গত রোববার (২৮ জুলাই) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার।
পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আগামী ২৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশবিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমেদ বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী অক্টোবর মাসের ২৬-৩১ অক্টোবরের মধ্যেই অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানিয়ে দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোসাইন (একাডেমিক শাখা) বলেন, ‘ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় শুধু ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে। পরবর্তী সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed