জাবিতে গভীর রাতে পাঁচ তরুণীসহ আটক ১০
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি বাগান থেকে গভীর রাতে ৫ তরুণীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাবির মাওলানা ভাসানী হলের দক্ষিণ পাশের বাগানের (সুইজারল্যাণ্ড) শেষ প্রান্ত থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৩০ জুলােই) রাত ১টার দিকে তাদেরকে নেশাদ্রব্যসহ লেকের পাশ থেকে আটক করে প্রক্টরিয়াল টিম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানান, তাদের সঙ্গে জাবির ৪৫ ব্যাচের দর্শন বিভাগের ফাহিম মোকারম ছিলেন।
ফিরোজ-উল-হাসান বলেন, ‘সুইজারল্যান্ডের শেষ প্রান্তে বনের ভেতর কিছু ছেলে মেয়ে একত্রে গান বাজনা করছে জানতে পেরে সেখানে যাই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করি। তাদের মধ্যে ৫ জন তরুণী ছিলেন।’
তিনি আরও জানান, ‘ফাহিম মোকাররম আমাদের দেখে প্রথমে চলে যায়। পরে আবার এসে আটকরা তার অতিথি বলে দাবি করে। তরুণীদের তাদের অভিভাবকের কাছে ফোন দিতে বলি। কিন্তু তারা অস্বীকৃতি জানায়।’
প্রক্টর জানান, আটকদের মধ্যে একজন এর আগেও একবার নেশাগ্রস্ত অবস্থায় প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়েছিলেন।
এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘আটকদের অভিভাবকের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়ায় অভিভাবক অথবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’
আটককৃতদের প্রক্টরিয়াল বডি সিকিউরিটি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed