কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে কোরবানির জন্য গরু নিয়ে হাটে যাওয়ার পথে ট্রাক উল্টে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোশতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- ঝিনাইদহের মহেশপুরের লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া (৪০) ও সামাউল ইসলাম (৪৫) এবং সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন (৪২)।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
চৌদ্দগ্রাম থানার ওসি মাহফুজ আহমেদ বলেন, ঝিনাইদহ থেকে ১৭টি গরু নিয়ে ট্রাকটি যাচ্ছিল চট্টগ্রামের দিকে। পথে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাকের ছয়টি গরুর প্রাণ যায়।
চৌদ্দগ্রাম মিয়ার বাজার হাইওয়ে পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, ওই ট্রাকের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।
বেঁচে যাওয়া ১১টি গরু তাদের মালিক রিপন ও জমিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed