সুনামগঞ্জে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন
আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি: “আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ-সিলেট সড়কের কাজ দ্রত সম্পন্ন করা ও বন্যা, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ জেলার সকল রাস্তা মেরামত করার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।
৩০ জুলাই মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মোশাহিদ আলম মহিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা), সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা বুরহান উদ্দিন, মনসুর আলম তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুমিত ইসলাম প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের কাজে শুরু থেকেই অনিয়ম লেগে আছে। সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার প্রধান সড়কের কাজে যদি এত অনিয়ম হয় তাহলে সুনামগঞ্জ বাসীর ভোগান্তি আরো বেড়ে যাবে। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, সুনামগঞ্জ-সিলেট সড়কের কাজে যেন কোন ধরণের গাফিলতি না করা হয় প্রশাসন যেন সেদিকে নজর রাখে।
Related News
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিRead More
সুনামগঞ্জে ১৭ বাসকে জরিমানা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাইয়েRead More



Comments are Closed