ফুল-মিষ্টি নিয়ে নতুন পুলিশ সদস্যের বাড়িতে ওসি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।
শনিবার বিকেলে প্রথমে খাজাঞ্চি ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামে নতুন পুলিশ কনস্টেবল হতদরিদ্র পরিবারের সন্তান দিপ্ত চন্দ অরুপের বাড়িতে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাকে ও তার পরিবারের সদস্যদের মিষ্টি মুখ করান তিনি। পরে অলংকারি ইউনিয়নের কামালপুর গ্রামে মুক্তিযোদ্ধা কোটায় ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মরতুজ আলীর মেয়ে আমিনা বেগমের বাড়িতে গিয়ে তাকে ও তার মা-বাবাকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করান ওসি শামসুদ্দোহা পিপিএম।
এর আগে নিয়োগপ্রাপ্ত অন্যান্যদের সিলেটের পুলিশ সুপারের উপস্থিতিতে বিশ্বনাথ থানায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এসময় তিনি বলেন, ‘সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের জন্যে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশ্বনাথের নয়জন মাত্র ১০৩ টাকায় পুলিশে চাকুরী পেয়েছে। আশা করি, তারা তাদের কর্মজীবনে সকল লোভ-লালসার উর্ধ্বে উঠে জনগণের বন্ধু হিসেবে জনগণকেই সেবা দিয়ে যাবে।’
এসময় উপস্থিত ছিলেন থানার এসআই শফিকুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আক্তার আহমদ শাহেদ, মোহাম্মদ আলী শিপন, আব্বাস হোসেন ইমরান, পাভেল সামাদ, ফজল খান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed