জামালপুরে বন্যার পানিতে ডুবে ৪জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনই বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে ইউএনও দেওয়ান মো. তাজুল ইসলাম জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ জুলাই) উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে সকালে বন্যার পানির তোড়ে আবু বক্কর (৭০) ভেসে যান। কিছু দূর গিয়ে তার মৃতদেহ ভেসে উঠে।
একই উপজেলার সাধুরপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মাজ্জাদ হোসেন (১২) বৃহস্পতিবার (১৮ জুলাই) বন্যার পানিতে ভেসে নিখোঁজ হয়। পরে শুক্রবার (১৯ জুলাই) তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
স্থানীয়রা জানায়, মাজ্জাদ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বটতলা ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে বন্যার পানি দেখছিল। হাত ফসকে রেলিং থেকে ছিটকে ব্রীজের নীচে বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যায়।
এদিকে শুক্রবার (১৯ জুলাই) বন্যার পানিতে ডুবে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে সাকিব খান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের বৈলেগাঁও ফৈয়লেমারী গ্রামের মশিউর রহমান (৩০) ঘরের ভিতরে মাঁচা থেকে পড়ে বন্যার পানিতে ডুবে মারা গেছে।
চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, মশিউর একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি সাঁতার কাটতে জানতেন না।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed