সিলেটে জুয়ার আসর থেকে আটক ১০
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরী থেকে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম জানান, এসএমপির কোতোয়ালী থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করেছে র্যাব-৯ এর সিপিএসসি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
আটককৃতরা হলেন- মোঃ ইব্রাহিম (১৮), মোঃ শের আলী (৩০), মোঃ বিল্লাল (৪২), মোহাম্মদ আলী (৩৮), মোঃ এহতেসানুল কামিল (৪৬), মোঃ আরিফ (২৬), মোঃ কামরুল হক (২৫), মোঃ কুতুব উদ্দিন (২৫), মোঃ আলমগীর (২৭), ও মোঃ পলাশ আহম্মদ (৩৫)।
উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed