Main Menu

জৈন্তাপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে ডুবে কামরুল ইসলাম ফাহিম নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম ফাহিম হেমু ভাটপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ’র পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামরুল ইসলাম ফাহিম বালিপাড়া গ্রামে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো। বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার দিকে খেলা করতে গিয়ে পরিবারের সদস্যদের আড়ালে বন্যার পানিতে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের পাশে বন্যার পানিতে ফাহিমকে পরে থাকতে দেখেন তার মা। তার পর তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed