স্কলার্সহোমের সাফল্যের ধারা অব্যাহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর স্কলার্সহোম শাহী ঈদগাহ্ ক্যাম্পাসের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একজন ব্যতিত সবাই পাশ করেছে।
এ বছর স্কলার্সহোম শাহী ঈদগাহ্ ক্যাম্পাস থেকে এইচএসসি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগ ও ব্যবসা বিভাগ থেকে অংশগ্রহণকারী ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩২৪ জন উত্তীর্ণ হন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯৩ জনের সবাই ও ব্যবসা বিভাগের ৪৮ জনের মধ্যে ৪৭ জন উর্ত্তীণ হন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ৩৩ জন জিপিএ-৫ এবং ৬০ জন এ গ্রেড অর্জন করেছে। ব্যবসা বিভাগ থেকে-৪৭ জন অংশকারীর মধ্যে-৩ জন জিপিএ-৫ এবং ২২ জন এ গ্রেড লাভ করেছে।
স্কলার্সহোমের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, প্রতিবারের মতো ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাস। তাদের এ সাফল্য অর্জন করায় শাহী ঈদগাহ্ ক্যাম্পাস আরো এক ধাপ এগিয়ে গেছে। শিক্ষক-শিক্ষিকা-এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। শাহী ঈদগাহ্ ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে আন্তরিকতার সাথে পাঠদানের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখা সম্ভব হবে বলে আমি আশা করি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed