Main Menu

সিলেটে এইচএসসিতে কোন গ্রেডে কতজন পাস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে।

দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

এ বছর সিলেটে পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৪.৯৪ শতাংশ। গতবারের চেয়ে সিলেট শিক্ষা বোর্ডে এবার ২২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। এবারের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হলো ১০৯৪, যা গতবার ছিল ৮৭৩ জন।

এবারে সিলেটে মোট ৭৬২৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫১১২৪ জন।

জিপিএ-৫ ছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের পাসকৃতদের মধ্যে ‘এ’ গ্রেডে পাস করেছে ৫ হাজার ৬২৮ জন, ‘এ মাইনাস’ গ্রেডে পাস করেছে ৮ হাজার ৬২১ জন, ‘বি’ গ্রেডে পাস করেছে ১৩ হাজার ৪৩৬ জন, ‘সি’ গ্রেডে ২০ হাজার ৮৩৩ জন এবং ‘ডি’ গ্রেডে পাস করেছে ১ হাজার ৫১২ জন শিক্ষার্থী।

সিলেটে এবার ৩২ জনকে বহিস্কার করা হয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২৮।

Share





Related News

Comments are Closed