টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।
বিজিবির দাবি, নিহত দুজন মাদক ব্যবসায়ী।
নিহতরা হলেন- জাবেদ মিয়া (৩৪) ও চাঁদপুরের চরমুকন্দি গ্রামের আসমাউল সওদাগর (৩৫)।
এ সময় বিজিবির সদস্য মো. মতিউর রহমান, ইমরান হোসেন ও মো. রেজাউল আহত হন।
বুধবার (১৭ জুলাই) সকালে এসব তথ্য জানান, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে টেকনাফের জাদিমুড়ার সংলগ্ন শিকল পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদে বিজিবির একটি দল জাদিমুড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় নাফ নদীর কিনারা থেকে পাচারকারীরা বিজিবির ওপর লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
তিনি আরও জানান, পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে জাবেদ ও আসমাউলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ওই দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে সেখানে তারা মারা যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, বিজিবি গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে। আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজিবির ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed