হযরত শাহজালাল (রহ.)’র উরুস ২৩ জুলাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল মজরদ ইয়ামনী (র.) এর ৭০০তম পবিত্র উরুস মোবারক আগামী ২৩ ও ২৪ জুলাই মঙ্গল ও বুধবার সিলেটের শাহজালাল দরগাহে অনুষ্ঠিত হবে।
চিরাচরিত প্রথানুযায়ী আগামী ১৯, ২০ জিলক্বদ ১৪৪০ হিজরী, ৮ ও ৯ শ্রাবন ১৪২৬ বাংলা মোতাবেক মহান ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) উরুস মোবারক উদযাপিত হবে। এ উপলক্ষে ৮ শ্রাবন ২৩ জুলাই দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে পবিত্র উরুস মোবারকের শেষ মোনাজাত শুরু হবে।
দরগাহে হযরত শাহজালালের বিশিষ্ট খাদিম সামুন মাহমুদ খান এ প্রতিবেদককে বলেন, পবিত্র উরুস মোবারক শুরুর আগেই সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। দেশ-বিদেশের ভক্ত-আশেকানদের সেবায় দরগাহ কর্তৃপক্ষ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও প্রস্তুত করে রেখেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, উরুসে সকল ভক্ত আশেকানবৃন্দ যাতে নির্বিঘ্নে অংশ গ্রহণ করতে পারেন সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। উরুসে সিলেট মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সব আয়োজন সম্পন্ন করেছে।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed