মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশি আটক
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের চলমান অভিযানে বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাসী বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।
ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগরীর কোটা রায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অলি-গলিতে ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট বিভাগ। এ সময় অবৈধদের পাশাপাশি বৈধরাও পালাতে থাকেন।
দীর্ঘ সময় পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে। এর মধ্য থেকে ৩০০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে।
ইমিগ্রেশন প্রধান দাতুক দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি জানান, আটকদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে আরও ব্যবস্থা নেয়া হবে।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed