সিলেটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও থেকে দুদিন নিখোঁজের পর কামরান আহমদ (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) নিজ বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কামরান গোয়ালগাঁওয়ের আব্দুল নুরের ছেলে। সে পেশায় একজন রং মিস্ত্রী।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না অপমৃত্যু ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।
স্থানীয়রা জানান, কামরান গত বুধবার নিখোঁজ হয়। ওইদিন বিকেলে কামরানের সঙ্গে কথা হয় তার ভাইয়ের। এরপর রাতে আর দেখা হয়নি। পরদিন ৃহস্পতিবার কামরানের ঘরে গিয়ে তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে লাশ বাড়ির পুকুরে ভেসে ওঠে। পরিবারের পক্ষ থেকে হত্যার বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি। শনিবার নিহত কামরানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed