সিলেট-ঢাকা মহাসড়কে যানচলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ফের বন্ধ হয়ে গেছে। বন্ধ থাকবে রাত ১১টা পর্যন্ত। এই মহাসড়কের উপর দিয়ে যাওয়া রেললাইনের সংস্কার কাজের জন্য যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
আজ সন্ধ্যা থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রেলক্রসিংগুলো সংস্কার কাজ শুরু হয় বলে রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে। এজন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রাখতে সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশকে অনুরোধ জানায় তারা।
হাইওয়ে পুলিশের শায়েস্তাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক নান্নু মন্ডল সাংবাদিকদের জানান, শায়েস্তাগঞ্জে মহাসড়কের উপর দিয়ে যাওয়া রেললাইন আজ রাতে সংস্কার করবে রেল কর্তৃপক্ষ। এজন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে।
প্রসঙ্গত গত ১৮ জুন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু ভেঙ্গে এই গুরুত্বপূর্ণ সড়কে প্রায় ১০দিন সরাসরি যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীসহ সংশ্লিস্ট সকলে।
এদিকে, গত ২৩ জুন কুলাউড়ার বরমচালে ব্রিজ থেকে ছিটকে পড়ে যাত্রীবাহি উপবন ট্রেনের তিনটি বগি। এতে চারজন নিহত ও শতাধিক যাত্রী আহত হন। এ ঘটনায় প্রায় ২২ ঘন্টা বন্ধ থাকে রেল চলাচল। এই দুর্ঘটনার পর সিলেট-আখাউড়া রুটের রেললাইন ও সেতুর ভগ্নদশার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed