বিদেশের কারাগারে আটক ৮,৮৪৮ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বৃহস্পতিবার সংসদকে জানিয়েছেন ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কারাগার বা বন্দিশালায় বর্তমানে আট হাজার ৮৪৮ বাংলাদেশি আটক রয়েছেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুই হাজার ৫১ বাংলাদেশি ভারতের বিভিন্ন কারাগারে বন্দী আছেন। তাদের মধ্যে কলকাতায় আছেন দুই হাজার ৩১ জন।
এছাড়া, সৌদি আরবে এক হাজার ২৮৯, সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ১৫৬, বাহরাইনে ৬৯৩, মালয়েশিয়ায় ৫৭২, ওমানে ৪৪২, কাতারে ৩৫১, কুয়েতে ৩১৬, ইরাকে ২৭৫, ইরানে ২৪৩, যুক্তরাজ্যে ১২৬ ও যুক্তরাষ্ট্রে ৭৯ বাংলাদেশি আটক আছেন।
আবদুল মোমেন জানান, তার মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনের সহায়তায় কারাগারে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে।
তিনি বলেন, কোনো বাংলাদেশি বিদেশে কারাদণ্ড পেলে তাদের শাস্তির মেয়াদ কমাতে বা ক্ষমা পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণত আইনজীবী নিয়োগ এবং ট্রাভেল ডকুমেন্ট ও প্রয়োজনীয় কাগজ প্রস্তুত করে দেয়।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed