শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল জুলাইয়ের শেষে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল চলতি জুলাই মাসের শেষ দিকে প্রকাশের পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ পরীক্ষার ফল চার ধাপে প্রকাশিত হবে। জুলাই থেকে আগস্টের মধ্যে চার ধাপে ৬১ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে, চূড়ান্ত ফল এক সঙ্গে প্রকাশের কথা বলছে গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, নিয়োগ পরীক্ষা শুরু করতে বিলম্ব হলেও দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জুলাই মাসের শেষ দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। পরবর্তী ১৫ দিন পরপর পর্যায়ক্রমে পরবর্তী ধাপের ফল প্রকাশ করা হতে পারে। যখন যে ধাপের ফল প্রকাশ হবে পরবর্তী ১৫ দিনের মধ্যে সে জেলাগুলোতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চূড়ান্ত ফল একসঙ্গে প্রকাশ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
অক্টোবরের মধ্যে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা আছে মন্ত্রণালয়ের।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৪ ধাপে অনুষ্ঠিত হয়।নতুন সময় অনুযায়ী ৩য় ধাপের পরীক্ষা ২১ জুন এবং ৪র্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। এছাড়া ২য় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী, টুংগীপাড়া ও মুকসুদপুর উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও পেছানো হয়েছে। ২৮ জুন চতুর্থ ধাপের পরীক্ষার সঙ্গে এ তিন উপজেলার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়ে। ডিজিটাল পদ্ধতিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed