সিলেটে ৬৯ মামলার আলামত ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আদালতে নিষ্পত্তিকৃত ৬৮টি মামলা ও একটি জিডিসহ মোট ৬৯টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা।
বুধবার (১০ জুলাই) বিকাল ৪টা ১০ মিনিটে জেলা প্রশাসক চত্বরে মহানগর হাকিম মো. সাইফুর রহমানের উপস্থিতে এ সকল আলামত ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলো হলো- ৯৫ বোতল ফেনসিডিল, ২১ বোতল ভারতীয় মদ, ১১৬ প্যাকেট হেরোইন, ২০৮ পিস ইয়াবা, ৪৫ লিটার চোলাই মদ, ১ কেজি ১৫ গ্রাম গাঁজা, একটি বিয়ার ও ২০ হাজার শলাকা জেট সিগারেট।
Related News
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More



Comments are Closed