Main Menu

বিয়ানীবাজারে বিদেশী সিগারেটসহ আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ ২ জন চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাব-৯।

উপজেলার আছিরগঞ্জ বাজারে বুধবার রাত সোয়া ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এ অভিযান চালায়।

আটককৃতরা হলো- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের আরমান আলীর ছেলে হামিদ (৩২) এবং একই গ্রামের মোঃ সায়েদ আলীর ছেলে রায়হান উদ্দিন (২৬)।

তাদের কাছ থেকে আমদানী নিষিদ্ধ ১০১৬০০ (একলক্ষ ষোল হাজার) পিস বিদেশী সিগারেট জব্দ করা হয়। তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার মেজর মোঃ শওকাতুল মোনায়েম।

Share





Related News

Comments are Closed