Main Menu

সিটি হার্ট মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারের সিটি হার্ট মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে পুলিশী হয়রানীর প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মার্কেটের সামনে এ মানববন্ধনে অংশ নেন সিটি হার্ট মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

সিটি হার্ট মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি গোলজার আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শানু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেট কমিটির সহ সভাপতি সম্রাট মিয়া, সাধারণ সম্পাদক এজাজ আহমদ, সহ সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ নুর, প্রচার সম্পাদক মো. মোস্তফা, দপ্তর সম্পাদক ছাব্বির আহমদ, অর্থ সম্পাদক শেরদিল আহমদ, সদস্য রুবেল আহমদ, আখতার হোসেন সায়মন, রিপন মিয়া, তানভীর আহমদ, সাগর, মখলিছ, রায়হান, সাহেদ, শাহীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ জনগরণের বন্ধু। সাধারণ জনগণকে নিরাপত্তা প্রদান করা প্রশাসনের প্রধান কাজ। বক্তারা বলেন, সিটি হার্ট মার্কেটের হোটেল ম্যানেজার হানিফুর রহমান দুলাল, ব্যবসায়ী মো. আলী ও গার্ড রায়হান আহমদকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Share





Related News

Comments are Closed