কোম্পানীগঞ্জে বালুবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে বালু বোঝাই নৌকা ডুবে নৌকার এক মাঝি নিখোঁজ রয়েছেন।
সোমবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নতুন বাজার ও বাংকারের মাঝামাঝিতে মরা ধলাই নদীতে আরেকটি নৌকা ডুবুরি ঘটনা ঘটে।
এ ঘটনায় পাবেল মিয়া (৩৬) নামে এক মাঝি নিখোঁজ রয়েছেন। পাবেল মিয়া সুনামগঞ্জের বিশম্ভরপুর সংগ্রামপুর এলাকার নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজার ও বাংকারের মাঝামাঝিতে মরা ধলাই নদীতে খালি বলগেট নৌকার ধাক্কায় বালু বোঝাই বলগেট নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জন মাঝি লাফ দিয়ে নিরাপদে চলে গেলেও নৌকার ভিতরে ঘুমন্ত অবস্থায় একজন মাঝি ছিলেন বলে জানা যায়। পরে ডুবুরি দিয়ে নৌকার ভিতরে খোঁজে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, নদীতে স্রোতের কারণে খালি নৌকার ধাক্কায় বালু বোঝাই একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জন মাঝি লাফ দিয়ে আত্মরক্ষা করেন। তাদের ভাষ্য অনুযায়ী নৌকার ভিতরে ঘুমন্ত অবস্থায় আরেকজন মাঝি ছিলেন। তাকে উদ্ধারের জন্য ডুবুরি দিয়ে চেষ্টা চালানো হলেও নৌকার ভিতরে কাউকে পাওয়া যায়নি।
এর আগে রবিবার উপজেলার টুকেরবাজারে বালু ভর্তি নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed