গাজীপুরে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রাকে ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনসংলগ্ন দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তবে নিহতরা ওই ট্রাকের চালক ও সহকারী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর জানান, বালুভর্তি ড্রাম ট্রাকটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর উঠতেই বিকল হয়ে যায়।
রবিবার ভোর ৪টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর একটি বালুভর্তি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় ট্রাকের ওপর থাকা অপর দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed