নারায়নগঞ্জে বাসচাপায় মা-মেয়ে-শাশুড়ি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে রথযাত্রা শেষ করে বাড়ি ফেরার পথে বাসচাপায় মা-মেয়ে ও শাশুড়ি নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় বাসচালকসহ ৮জন বাসযাত্রীও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় কাঁচপুর মোড়ে ব্রিজের ঢালে বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। বাসচালকের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
নিহতরা হলেন, সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকার ভাড়াটিয়া দুলাল বর্মণের স্ত্রী সঙ্গীতা রানী বর্মণ (৩৫), মেয়ে বর্ষা বর্মণ (১৬) ও তার শাশুড়ি দেবী বর্মণ (৫৫)।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা শেষে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী রাসেল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিন নারী।
পরে একই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ আরো ৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।
ওসি আরও জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যে লরিতে ধাক্কা দিয়েছিল ওই লরিটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লরিটি ছেড়ে দেওয়া হবে। আর বাসটিও আটক রয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed