স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২ জুলাই) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দা গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দা গ্রামের মুদি ব্যবসায়ী বাচ্চু মিয়ার সঙ্গে তার স্ত্রী মুকতাজের গতকাল মঙ্গলবার বিকালে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এদিন সন্ধ্যায় বাচ্চু মিয়া তার স্ত্রী মুকতাজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর বাচ্চু মিয়া নিজ ঘরের আঁড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতে নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
নিখোঁজের ৭দিন পর নদী থেকে মিশুক চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের মিশুক চালক আরমান (১৫) এরRead More
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More



Comments are Closed