Main Menu

ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ৩

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় টাইলসবাহী ট্রাকের পেছনে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ভালুকার মেহরাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন- পিকআপচালক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বটতলী গ্রামের আলতু মিয়া ছেলে তাইজুদ্দিন, তার ভাগ্নে হেলপার একই উপজেলার ছিয়াদার গ্রামে ওয়াহেদ আলীর ছেলে বাবলু ও মাছ ব্যবসায়ী উপজেলার প্রশন্নপুর গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে তাহের আলী।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সালাম জানান, মোহনগঞ্জ থেকে বরফ করা মাছ নিয়ে পিকআপভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে পিকআপটি বেপরোয়া গতিতে টাইলসবোঝাই অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাছ বোঝাই পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও হেলপারসহ তিনজন নিহত হন।

Manual7 Ad Code

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code