বিশ্বনাথে ধান সংগ্রহের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার সকালে সরকারি উদ্যোগে উপজেলায় ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা- তুজ-জোহরা। কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি মূল্যে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত (লক্ষমাত্রা শেষ না হওয়া পর্যন্ত) ধান সংগ্রহ করা হবে। উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত একজন কৃষক ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।
বিশ্বনাথ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া শাওন, খাদ্য পরিদর্শক মোঃ মিনার আলী, উপানুষ্ঠানিক শিক্ষার প্রোগ্রাম অফিসার মোঃ আল-আমীন।
Related News
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭Read More
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More



Comments are Closed