Main Menu

ঈদে নগরীতে র‌্যাবের ৩ স্তরের নিরাপত্তা বলয়

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এমনকি যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

র‌্যাব-৯ এর সহকারি পুলিশ সুপার (গণমাধ্যম) ওবাইন বলেন, বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল রাস্তাঘাটে চুরি, ছিনতাইসহ যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

Manual8 Ad Code

তিনি জানান, র‌্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেল টহলসহ র‌্যাব সদস্যগণ বড় বড় শপিং মল, জনবহুল, গুরত্বপূর্ণ এলাকা, মসজিদ ও তার আশপাশ এলাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে অবস্থানে থাকবে। এছাড়াও বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশনে বিস্ফোরক বা অন্য কোন সন্দেহজনক দ্রব্যাদি সনাক্তকরনের নিমিত্তে নিরাপত্তা নজরদারিসহ বিশেষ চেক পোস্ট স্থাপন করবে র‌্যাব-৯।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code