সিলেটে মাংস ও ফলের দোকানে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সিলেট নগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়মের কারণে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার দুপুর ১২টায় নগরের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমাদা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, গরুর স্বাস্থ্য পরীক্ষা না করে জবাই করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে কয়েকটি ফলের দোকানকে আটারো হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তাদের স্বাস্থ্য সম্মত পণ্য নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
এসময় পুলিশ বাহিনীর সদস্যগণ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা প্রদান করেন।
Related News
দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একেRead More
সিলেটে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় জমির আলী (৪০)Read More



Comments are Closed