Main Menu

মিশিগানে এক সিলেটিকে গুলি করে হত্যা

Manual6 Ad Code

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে এক সিলেটিকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় সময় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম জয়নুল ইসলাম। তার বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে।

জয়নুল ইসলাম মিশিগানের ডেট্রয়েটের কাশ্মীর স্ট্রিটে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন।

Manual3 Ad Code

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ে ট্যাক্সিক্যাব নিয়ে বের হওয়ার পর শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়নুল ইসলাম। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মিশিগান স্ট্রিটের পুলিশ জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে। সন্ত্রাসীর গুলিতে জয়নুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code