সিলেটে ‘রসমেলা’সহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: খেজুরের অতিরিক্ত দাম ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রেখে বিক্রির দায়ে রসমেলাকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে আরেকটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় আরো পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
সিলেটের বাজার কর্মকর্তা মোরশেদ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার শুধু দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
রসমেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রেখে বিক্রি করা হচ্ছিলো, এছাড়া বাজার দরের চেয়ে অতিরিক্ত দামে খেজুর বিক্রি করায় এবং একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় মামলার মাধ্যমে জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed