Main Menu

সাগরে নৌকাডুবি, প্রাণে বাঁচলেন বিশ্বনাথের মাছুম

বিশ্বনাথ প্রতিনিধি: ভূমধ্যসাগরে নৌকাডুবির পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সিলেটের বিশ্বনাথের মাছুম মিয়া (২৮) এখন তিউনিসিয়ার এক উপকূলীয় শহরে রেড ক্রিসেন্টের একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন।

মাছুম বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে মাছুম মিয়ার ছোট ভাই মাসুদ আহমদ জানান, নৌকাডুবির ঘটনার পর বড় ভাই মাছুম মিয়ার জন্য আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম। ঘটনার তিনপর হঠাৎ করে তিনি (মাছুম) মোবাইল ফোনে আমাদের কাছে ভয়েস রেকর্ড পাঠান। এতে আমরা কিছুটা দুশ্চিন্তামুক্ত হই। সর্বশেষ গত শনিবার মাছুমের সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলে জানান মাসুদ।

গত ৯ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রায় ৫৭ জন পানিতে ডুবে মারা যায়। এ সময় ১৬ জনকে সেখান থেকে জীবিত উদ্ধার করে জেলেরা। মাছুম মিয়া সেই সৌভাগ্যবানদের একজন। ওই নৌকাডুবিতে বিশ্বনাথ উপজেলার ৪জন যুবক নিখোঁজ হন। তাদের মধ্যে একমাত্র মাছুমের সন্ধান মিলেছে।

Share





Related News

Comments are Closed