জৈন্তাপুরে হেলেনা হত্যাকারীদের শাস্তির দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী গৃহবধূ হেলেনা আক্তার হেনাকে তার শ্বশুর বাড়িতে পরিকল্পিতভাবে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জৈন্তাপুর উপজেলাবাসীর উদ্যোগে রোবাবর (১৯ মে) দুপুরে বাজার পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত হেলেনা আক্তার হেনার পিতা আমির হোসেন মেয়ে হত্যার সুষ্ঠ বিচার দাবি করেন। সুষ্ট তদন্তের মাধ্যমে অভিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি, অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
শ্রমিকনেতা মুমিনুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুর রহিম মেম্বার, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, শ্রমিকনেতা আব্দুর রহমান, মুজিবুর রহমান, আক্কাস মিয়া, আরব আলী, জেলা ছাত্রদল নেতা সাব্বির আহমদ, আব্দুর রহমান প্রমুখ।
মানববন্ধনে জৈন্তা উপজেলা অটো বাইক শ্রমিক, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক, রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed