১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পাসের হার ২০ দশমিক ৫৩।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট (ntrca.teletalk.com.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া, উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে ফল জানানো হয়েছে।
গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৭ লাখ ৪০ হাজার ২৪০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল ২ পর্যায়ে ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ জনসহ মোট ১ লাখ ৫২ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৬ ও ২৭ জুলাই লিখিত পরীক্ষা নেয়া হবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed